insta logo
Loading ...
×

রাতেই বাড়াবাড়ি, পুলিশ নিয়ে এলো হাসপাতাল, মাধ্যমিক পরীক্ষা দিলো বান্দোয়ানের ছাত্রী

রাতেই বাড়াবাড়ি, পুলিশ নিয়ে এলো হাসপাতাল, মাধ্যমিক পরীক্ষা দিলো বান্দোয়ানের ছাত্রী

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:

আবার পুলিশের মানবিক মুখ। অসুস্থ এক পরীক্ষার্থীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসে হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করল বান্দোয়ান থানার পুলিশ।

জানা গিয়েছে চাঁদড়া গ্রামের বাসিন্দা বর্ষা মাঝি বান্দোয়ান ডক্টর এ.এন. ঝা স্কুলের পড়ুয়া। তার পরীক্ষাকেন্দ্র ছিল কুঁচিয়া হাইস্কুলে। মঙ্গলবার রাত থেকে বাড়িতে অসুস্থ হয়ে পড়ে ওই পরীক্ষার্থী। বুধবার পরীক্ষাকেন্দ্রে স্কুল কর্তৃপক্ষ তার অনুপস্থিতির বিষয়টি জানতে পারে। তারপরই পরিবার ও পুলিশের সাথে যোগাযোগ করা হয়। অবশেষে বান্দোয়ান থানার পুলিশ অ্যাম্বুলেন্স পাঠিয়ে বাড়ি থেকে ওই পরীক্ষার্থীকে বান্দোয়ান গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। হাসপাতালের বিছানায় বসে এক হাতে সেলাইন নিয়েই এদিন জীবনবিজ্ঞান পরীক্ষা দেয় ওই ছাত্রী। ওই ছাত্রীর বাবা বিশ্বনাথ মাঝি বলেন, “হঠাৎ করেই মঙ্গলবার রাত থেকে মেয়ে অসুস্থ হয়ে পড়ে মেয়ে । আমরা ভেবেছিলাম পরীক্ষার দিতে পারবে না মেয়ে । তবে পুলিশ প্রশাসনের সাহায্যে মেয়ে সুষ্ঠুভাবেই শেষ পরীক্ষা দিতে পেরেছে।”

Post Comment