নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
জঙ্গল থেকে একটি ডোরাকাটা হায়নার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। শনিবার সন্ধ্যায় ঝালদা রেঞ্জের কলমা বিটের ইচাহাতু গ্রামের কাছে জঙ্গলের মধ্যে হায়নাটির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে ময়নাতদন্তের পর দেহটির সৎকার করা হয়।
বন দফতরের অনুমান, নিজেদের মধ্যে লড়াইয়ে মৃত্যু হয়ে থাকতে পারে ওই পূর্ণ বয়স্ক হায়নাটির। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।







Post Comment