নিজস্ব প্রতিনিধি, বাঘমুণ্ডি :
বংশরক্ষা হচ্ছে না। পর পর দুটি কন্যা সন্তানের জন্ম দেওয়ার ‘অপরাধে’ ১৮ দিনের সদ্যজাত কন্যা সন্তান সহ স্ত্রীকে তাড়িয়ে দেওয়া হলো শ্বশুর বাড়ি থেকে। শুধু তাই নয়, দ্বিতীয় বিয়েও করে ফেলল স্বামী। এমন অভিযোগ নিয়ে মঙ্গলবার স্বামী সহ তিন জনের বিরুদ্ধে পুরুলিয়ার বাঘমুন্ডি থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা বধূ জানান কোটশিলা থানা এলাকায় তাঁর বাপের বাড়ি। ২০২১ সালে বাঘমুন্ডি থানা এলাকায় বিয়ের সময় নগদ বরপন সহ যৌতুক দেওয়া হয়েছিল। আর বিয়ের কিছুদিন পর থেকে অতিরিক্ত পনের দাবিতে শুরু হয় ওই অত্যাচার। এরই মধ্যে একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এখন তার ২ বছর বয়স। কিছুদিন আগে দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম হয়। অভিযোগ, গত ৫ মার্চ দুই কন্যা সহ ওই বধূকে মারধর করে বাপের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। স্বামী আর তাদের কোনো খোঁজ নেয়নি। সম্প্রতি ওই বধূ জানতে পারেন, অন্য একটি মেয়েকে বিয়ে করেছে তার স্বামী। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।











Post Comment