insta logo
Loading ...
×

স্ত্রীকে খু*নের দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

স্ত্রীকে খু*নের দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের দায়ে দোষী সাব্যস্ত স্বামীকে আজীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিল আদালত। বৃহস্পতিবার পুরুলিয়া অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক এফটিসিআইআই এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামির নাম সীতারাম শবর। সে বোরো থানার বিক্রমডি গ্রামের বাসিন্দা ।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের ২৯ ডিসেম্বর পারিবারিক অশান্তির জেরে স্ত্রী মনিকা শবরের ওপর শারীরিক নির্যাতন চালায় সে। অভিযোগ, কাঠের কুঠারের বাঁট এবং একটি ধারালো অস্ত্র দিয়ে মনিকাকে এলোপাথাড়ি আঘাত করে সীতারাম। গুরুতর জখম মনিকা শবরের মৃত্যু হয়। অভিযোগ ওঠে, অপরাধ ঢাকার জন্য পরবর্তীতে সীতারাম তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল।

ঘটনার পর তদন্তে নামেন ওই থানার তৎকালীন তদন্তকারী অফিসার তথা এসআই বর্তমানে আইসি কৌশিক বন্দ্যোপাধ্যায়। তারপরে ধীরে ধীরে মামলার তথ্য যোগাড় করেন। পরে ওই ব্যক্তিকে গ্রেফতার করেন তিনি।
বোরো থানার মামলা নং ৭৩/২০২০ অনুযায়ী ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ বধূ নির্যাতন, ৩০২ খুন ও ২০১ প্রমাণ লোপাট ধারায় মামলা রুজু হয়।
দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৬০,০০০ টাকা জরিমানার নির্দেশ দেয়। জরিমানা অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে বলেও আদালত জানিয়েছে।
আদালতে সরকারের পক্ষে মামলাটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন সরকারি আইনজীবী পাবলিক প্রসিকিউটর শুভোদয় চট্টোপাধ্যায় ।

Post Comment