insta logo
Loading ...
×

রক্তে হিমোগ্লোবিন কত? খোঁজ বলরামপুরে

রক্তে হিমোগ্লোবিন কত? খোঁজ বলরামপুরে

বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর :

রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কত জানতে শিবির বসল স্কুলে। সোমবার পাড়া ব্লকের লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের উদ্যোগে ও বলরামপুর ব্লকের মালতী শ্যামনগর জিলপা লায়া উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় বিদ্যালয়ের নিজস্ব সাংস্কৃতিক মঞ্চে রক্তের হিমোগ্লোবিন মাত্রা পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বিদ্যালয়ে উপস্থিত ছাত্রছাত্রী, কিছু অভিভাবক ও শিক্ষক শিক্ষিকারা এই শিবিরে হিমোগ্লোবিন পরীক্ষা করান। হিমোগ্লোবিন কিটের মাধ্যমে সঙ্গে সঙ্গে এই রক্ত পরীক্ষা করেন লোকেশ্বরানন্দ আই ফাইন্ডেশনের পক্ষ থেকে আগত প্রতিনিধিরা। যাদের হিমোগ্লোবিনের মাত্রা কম তাদেরকে এদিন সংস্থার তরফ থেকে ফলিক অ্যাসিড ও আয়রন ট্যাবলেট দেওয়া হয়। শিবির শুরুর আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে প্রথমেই উপস্থিত প্রতিনিধিদের বিদ্যালয়ের তরফ থেকে ফুল ও সামান্য উপহারের মধ্য দিয়ে স্বাগত জানানো হয়। ওই শিবিরে উপস্থিত ছাত্রছাত্রীদের সংখ্যা ছিল প্রায় ৪০০।

Post Comment