বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া:
স্বাধীনতা লাভের পর কী কী পরিবর্তন হয়েছে ভারতের? বর্তমান প্রজন্ম যাতে বিষয়টি হৃদয়ঙ্গম করতে পারে সেই উদ্দেশে সিধো কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে বুধবার আয়োজিত হল এক দিবসীয় আন্তর্জাতিক আলোচনা চক্র। আলোচনা চক্রে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলাররা অংশগ্রহণ করেন।
সিধো কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. পলাশ মন্ডল বলেন,” আন্তর্জাতিক আলোচনা চক্রের উদ্দেশ্য আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীনতার পর সামাজিক, রাজনীতি, অর্থনীতি কিভাবে বিবর্তিত হচ্ছে বা হয়েছে এই সমস্ত বিষয়গুলি বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীদের জানানো। আলোচনা চক্রে অংশগ্রহণ করেছিলেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রূপ কুমার বর্মন, সিধো কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পবিত্র কুমার চক্রবর্তী , গবেষক বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অনুরাধা কোয়াল, বিশ্বভারতী বিদ্যালয়ের প্রফেসর বিপাশা রাহা। তারা প্রত্যেকেই স্বাধীন ভারতের অর্থনৈতিক দিক এবং সমস্যা খুবই সুন্দরভাবে আলোচনা করেছেন। এছাড়াও কাঠামোগত যে সমস্যা এবং পরাধীন ভারত থেকে স্বাধীন ভারতে সামাজিক পটপরিবর্তন গুলি খুব সুন্দর ভাবে আলোচনা করেছেন। আলোচনা চক্রে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মোট ২৫ জন গবেষক অংশগ্রহণ করেছিলেন, যাঁরা তাঁদের বক্তব্যের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার জেলাভিত্তিক বিবর্তন নিয়ে আলোচনা করেন। আঞ্চলিক ইতিহাসকে সমৃদ্ধ করা তাঁদের বক্তব্যে ঐতিহাসিক ও আঞ্চলিক বিবর্তনের কথা উঠে আসে।”











Post Comment