insta logo
Loading ...
×

ঝুমুরের সুরে সম্মান, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সংবর্ধিত দুই শিল্পী

ঝুমুরের সুরে সম্মান, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সংবর্ধিত দুই শিল্পী

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

ঝুমুরের সুরেই ধরা পড়ল বাংলার সংস্কৃতি। পুরুলিয়ার মাটিতে বহুদিন ধরেই লোকসংস্কৃতির এক উজ্জ্বল ধারক বাহক এই ঝুমুর গান। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকতার ঢেউ যখন গ্রামবাংলার আঙিনায় পৌঁছেছে, তখনও কিছু শিল্পীর নিষ্ঠা আর সাধনাই বাঁচিয়ে রেখেছে এই ঐতিহ্যকে। সেই দুই শিল্পীকে ঘিরেই শুক্রবার তৈরি হল এক আবেগঘন মুহূর্ত।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ঝুমুর গানের পুনর্জাগরণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে উপহার ও সম্মাননা পত্র তুলে দেওয়া হল দুই প্রখ্যাত ঝুমুর শিল্পী আড়শা ব্লকের হেঁটগুগুই গ্রাম পঞ্চায়েতের হেঁটজাড়ি গ্রামের ভোলানাথ মাহাত এবং ঝালদা ২ নং ব্লকের মাঝিডি গ্রাম পঞ্চায়েতের চিরুগোড়া গ্রামের গোবিন্দলাল মাহাতের হাতে। একই সঙ্গে বাংলার গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ানও তাদের হাতে তুলে দেওয়া হয়।

Post Comment