নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
পুরুলিয়া বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। শনিবার রাঁচির একটি হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হলো বিস্ফোরণে জখম বাড়ি মালিক নিশীথ বন্দ্যোপাধ্যায়ের।অন্যদিকে এদিনই পুরুলিয়া শহরে মজুত করা বাজি বিস্ফোরণের ঘটনায় তদন্তে নামলো তিন সদস্যের ফরেনসিক দল।
তারা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। পুলিশের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। বিস্ফোরণের প্রকৃতি, মজুত বিস্ফোরকের পরিমাণ ও তার ধরন এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে তদন্ত সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি বুধবার পুরুলিয়া শহরের ২১ নম্বর ওয়ার্ডের কর্পূরবাগান এলাকায় একটি বাড়িতে মজুত করা বাজিতে বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনায় কারখানার মালিক-সহ তিনজন গুরুতর আহত হন। রাঁচিতে চিকিৎসা চলাকালীন মৃত্যু হলো বাড়ি মালিকের। পুলিশ সূত্রে জানা গেছে বাজি বিস্ফোরণের অভিযোগে রঘুনাথপুরে কয়েক বছর আগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি।










Post Comment