নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ-এ সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর লাগাতার হামলা,
লুঠপাট ও নির্যাতনের অভিযোগে উত্তাল হয়ে উঠল পুরুলিয়া। মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনাগুলির তীব্র প্রতিবাদে রবিবার পথে নামল জেলার বিভিন্ন হিন্দু সনাতনী সংগঠন।
রবিবার পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ড মোড়ে একত্রিত হয়ে প্রতিবাদ মিছিলের সূচনা করেন সংগঠনের সদস্যরা। হাতে প্ল্যাকার্ড, মুখে প্রতিবাদী স্লোগান—বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা ও অধিকার রক্ষার দাবিতে গর্জে ওঠে শহর। হিন্দু সনাতনী সংগঠনের সদস্য সুরজ শর্মা বলেন, “বাংলাদেশে আমাদের হিন্দু ভাই-বোনদের উপর যেভাবে অত্যাচার চলছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে এই নির্যাতন বন্ধ করতে হবে। ধর্মের ভিত্তিতে কাউকে আক্রমণ করা বরদাস্ত করা যায় না। আজ পুরুলিয়া থেকে আমরা এই প্রতিবাদের বার্তা গোটা দেশে পৌঁছে দিতে চাই।” পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা।











Post Comment