insta logo
Loading ...
×

১৫১ মঙ্গলঘটের জলে হরিমন্দির

১৫১ মঙ্গলঘটের জলে হরিমন্দির

অমরেশ দত্ত, মানবাজার:

১৫১ মঙ্গলঘটের জলে প্রতিষ্ঠিত হলো হরি মন্দির। মানবাজার ১ নং ব্লকের সামদা গ্রামে হরি মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে মহা সমারোহে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এই উপলক্ষে সামদা, বুড়ি শহর ও পুরাতন ইন্দকুড়ি ষোলোআনা কমিটির উদ্যোগে আয়োজিত হলো তিন দিন অর্থাৎ ২৪ প্রহর অখন্ড হরিনাম সংকীর্তন। শুক্রবার ১৫১ জন গ্রামের মেয়ে পায়রাচালী কাঁসাই নদীতে এসে উপস্থিত হয়। নদী ঘাট থেকে জল নিয়ে মঙ্গলঘট পূর্ণ করে সারিবদ্ধভাবে সংকীর্তন প্রাঙ্গণের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এমন ঘটনার সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন প্রচুর মানুষজন।পাশাপাশি এদিন চলে নরনারায়ণ সেবা ও প্রসাদ বিতরণ। এই উপলক্ষে নিকটবর্তী গ্রাম সহ দূর-দূরান্ত থেকে সমাগম ঘটেছিল অসংখ্য দর্শনার্থী,পুণ্যার্থী ও ভক্তর।

Post Comment