insta logo
Loading ...
×

বোন যাচ্ছে শ্বশুর বাড়ি, ভাইয়ের গঙ্গাযাত্রা

বোন যাচ্ছে শ্বশুর বাড়ি, ভাইয়ের গঙ্গাযাত্রা

দেবীলাল মাহাত,আড়শা:

কনের সাজে বোন যখন শ্বশুরবাড়ির পথে, তখনই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল ভাই। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আড়শা থানার বেলডি গ্রামে। মৃতের নাম গনেশ গোপ (২৪)। বাড়ির মধ্যেই শুক্রবার তার দেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকেরা। তারা দেহটি নামিয়ে নিয়ে যান সিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ময়নাতদন্তের জন্য দেহটিকে পাঠিয়েছে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। গ্রাম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গণেশের বোনের বিয়ে ছিল। পরিবারের লোকেরা বিয়ের কাজে সবাই মন্দির গিয়েছিলেন। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, এই সুযোগে যুবকটি নিজেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে আড়শা থানার পুলিশ।

Post Comment