insta logo
Loading ...
×

কেন্দায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

কেন্দায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কেন্দা:

এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল কেন্দা থানার পুলিশ । রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে কেন্দা থানার জামবাদ গ্রামে। পুলিশ জানায় , মৃত যুবকের নাম শুভজিৎ মাহাতো(২৪)।

জানা গিয়েছে, রবিবার সকালে বাড়ির ভিতরে তাঁকে ঝুলতে দেখেন বাড়ির লোকজন। তারপরেই খবর দেওয়া হয় কেন্দা থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে চাকলতোড় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে কেন্দা থানার পুলিশ।

Post Comment