নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল বলরামপুর থানার পুলিশ। বুধবার সকালে বলরামপুর থানার মালডি এলাকা থেকে দেহটি উদ্ধার করা হয় । পুলিশ জানায়, মৃত ব্যক্তির নাম বিভূতি মাহাত (৬৫)। তার বাড়ি মালডি গ্রামেই।
জানা গিয়েছে, এদিন গ্রামের অদূরে এক গাছে তাঁকে ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় বলরামপুর থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ।











Post Comment