insta logo
Loading ...
×

কিশোর ও যুবকের দেহ

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :

আলাদা আলাদা দুটি ঘটনা। ফল কিন্তু এক। এক কিশোর ও এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। মৃতদের নাম মৃণাল রায় (১৬) ও ছোটন মাল (২২) । তাদের বাড়ি যথাক্রমে রঘুনাথপুর থানার বাবুগ্রাম ও চাঙ্গরা গ্রামে।
শুক্রবার সকালে বাড়ির মধ্যে মৃণাল রায়কে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। তাকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে বৃহস্পতিবার রাতে বাড়ির অদূরে একটি গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছোটন মালকে দেখতে পান পরিবারের লোকজন। সঙ্গে সঙ্গে তাকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানান প্রাণ নেই তার শরীরে। দুটি ঘটনাতেই শুক্রবার দুটি পৃথক অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে রঘুনাথপুর থানার পুলিশ।

Post Comment