পুরুলিয়া মিরর ডিজিটাল ডেস্ক :
অপেক্ষা হয়ে গেল অর্ধেক, দারুন সুখবর দিল রেল। আর ১২০ দিন নয়, ৬০ দিন আগেই খুলবে রেলের রিজার্ভেশন টিকিট উইনডো। রেল বোর্ডের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হলো সামনের এক তারিখ অর্থাৎ পয়লা নভেম্বর থেকে লাগু হবে এই নয়া নিয়ম। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পয়লা নভেম্বর ২০২৪ থেকে ট্রেনে অগ্রিম রিজার্ভেশনের জন্য সময়সীমা ১২০ দিন থেকে কমিয়ে ৬০ দিন করা হবে। ৩১ অক্টোবর পর্যন্ত করা রিজার্ভেশনে এর কোন প্রভাব পড়বে না। তবে তাজ এক্সপ্রেস, গোমতী এক্সপ্রেস, ইত্যাদির মতো নির্দিষ্ট কিছু ট্রেনে পূর্বের নিয়ম বলবৎ থাকছে।বিদেশী পর্যটকদের জন্য ৩৬৫ দিন পূর্বের সময়সীমার ক্ষেত্রেও কোন পরিবর্তন হবে না।












Post Comment