নিজস্ব প্রতিনিধি,আড়শা:
পুরুলিয়ার আড়শা রেঞ্জের কলাবনী গ্রামে গৃহস্থের বাড়ির পাশ থেকে এক বিষধর গোখরো সাপ উদ্ধার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালেও শেষ পর্যন্ত বন দফতরের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার দুপুরে কলাবনী গ্রামের এক গৃহস্থ বাড়ির পাশেই সাপটি দেখতে পান পরিবারের সদস্যরা।
প্রথমে স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হলেও, কেউ সাপটিকে আঘাত না করে বন দফতরে খবর দেন।
কিছুক্ষণের মধ্যেই বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষিত উপায়ে সাপটিকে উদ্ধার করেন।
সেটিকে নিকটবর্তী জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।








Post Comment