নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
দীর্ঘদিন ধরে কিডনি সংক্রান্ত রোগে ভুগছেন কেন্দা গ্রামের বাসিন্দা সিদ্দিক আনসারী। নিয়মিত চিকিৎসার পাশাপাশি জরুরি ভিত্তিতে তাঁর রক্তের প্রয়োজন হয়। পরিবারের পক্ষে তাৎক্ষণিকভাবে রক্তের ব্যবস্থা করা কঠিন হয়ে পড়লে এগিয়ে আসেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি গৌরব সিং।
বৃহস্পতিবার পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালে গিয়ে তিনি স্বেচ্ছায় রক্তদান করেন এবং সিদ্দিক আনসারীর চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দেন। শুধু একবার নয়, মানবিক এই উদ্যোগ তাঁর জীবনের নিয়মিত অঙ্গ। তিনি ইতিমধ্যেই ৫০ বারেরও বেশি রক্তদান করেছেন।
যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি গৌরব সিং বলেন, “রক্তদান একটি মহৎ কাজ। একজন মানুষের জীবন বাঁচাতে যদি আমার সামান্য প্রচেষ্টা কাজে লাগে, সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি।”









Post Comment