নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পুর শহর পুরুলিয়ায় এবার যত্রতত্র আবর্জনা ফেললে ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে! পুজোর মুখে এই শহরকে আবর্জনা মুক্ত করতে এমনই বিধি জারি করেছে পুরুলিয়া পুর কর্তৃপক্ষ। শহর পুরুলিয়ার বিভিন্ন জায়গায় রীতিমতো ব্যানার টাঙিয়ে পুরসভা তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, আবর্জনা না ফেলার জায়গা গুলিতে বিধি ভাঙলে ১ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
ক্লিন এন্ড গ্রীন পুরুলিয়ার লক্ষ্যে পুরুলিয়া জেলা প্রশাসন ও পুরসভার নানান পদক্ষেপ চলছে। কিন্তু তবুও শ্রী ফেরেনি এই পুর শহরের। পুজোর মুখে এই শহরকে পরিষ্কার- পরিচ্ছন্ন রাখতেই এই ব্যানার ও লাখ টাকা পর্যন্ত জরিমানার ঘোষণা বলে জানান পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালি।









Post Comment