insta logo
Loading ...
×

বাসন মাজা থেকে রান্না,সেই সঙ্গে ঘর নিকানোও, মানবাজারে ব্যতিক্রমী বিজেপি প্রার্থী ময়না

বাসন মাজা থেকে রান্না,সেই সঙ্গে ঘর নিকানোও, মানবাজারে ব্যতিক্রমী বিজেপি প্রার্থী ময়না

শুভদীপ মাহাতো, মানবাজার:

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলের রাজনৈতিক লড়াইয়ে এবার এক অন্যরকম চমক। পুরুলিয়ার মানবাজার বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিটে লড়ছেন এক্কেবারে প্রত্যন্ত গ্রামের সাধারণ এক গৃহবধূ ময়না মুর্মু। প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর থেকেই রোজ সকালে এক অভাবনীয় এবং মাটির কাছাকাছি থাকা চিত্রের সাক্ষী থাকছেন মানবাজারবাসী। হাই-ভোল্টেজ ভোট প্রচারে বেরনোর আগে আর পাঁচজন আটপৌরে গৃহবধূর মতোই নিজের হাতে সংসারের যাবতীয় নিত্যদিনের কাজ সামলাচ্ছেন এই বিজেপি প্রার্থী।

​প্রতিদিন সকালে তাঁর দিন শুরু হয় উঠোনের বাসন মাজা আর নিপুণ হাতে ঘর-দুয়ার নিকানোর মধ্য দিয়ে। এরপর কাঠের ধোঁয়া ওঠা উনুনে পরিবারের সবার জন্য নিজের হাতে রান্না সেরে তবেই রাজনৈতিক ময়দানে পা রাখছেন ময়নাদেবী। জনপ্রতিনিধি হওয়ার মহারণে নামলেও, প্রতিদিন নির্দিষ্ট সময়ে বাড়ির সমস্ত কাজ শেষ করে তবেই তিনি ভোট প্রচারে বের হচ্ছেন। এরপর সোজা পৌঁছে যাচ্ছেন মানবাজারের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে। সেখানে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগের পাশাপাশি গ্রামের বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ মাথায় নিয়েই এবারের ভোট-যুদ্ধে পদ্ম ফোটাতে মরিয়া হয়ে উঠেছেন এই লড়াকু প্রার্থী।

দৈনন্দিন জীবনের গৃহস্থালি কাজ সমাজমাধ্যমের দেওয়ালে নেতা-কর্মীরা তুলে ধরায় নজর কাড়ছেন এলাকায়।

Post Comment