অমরেশ দত্ত মানবাজার:
মানবাজার ১ নং ব্লকের অন্তর্গত ঝাড়বাগদা হাইস্কুলে রবিবার আয়োজিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। এদিনের শিবিরে চক্ষু বিশেষজ্ঞ অপটিমেটরিস্ট রনি চট্টোপাধ্যায় বলেন, শিশুদের দৃষ্টি সমস্যা প্রতিরোধের জন্য বাচ্চাদের চোখের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার ক্ষেত্রে অভিভাবকদের দায়িত্ব সবচেয়ে বেশি। শিশুদের চোখের সমস্যা সম্পর্কে মায়োপিয়া নিয়ন্ত্রণে সচেতন হওয়া প্রয়োজন। এজন্য সমস্যা বুঝলেই শিশুদের চোখের পরীক্ষা করানো দরকার। কম আলোতে বাচ্চারা পড়াশোনা যাতে না করে এবং ডিজিটাল ডিভাইস অর্থাৎ মোবাইল এবং টিভি থেকে দুরে থাকে সেই পরামর্শই দেন তিনি।











Post Comment