নিজস্ব প্রতিনিধি,মানবাজার: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মেরে উল্টে গেল একটি চার চাকার গাড়ি। সোমবার সকালে মানবাজার-পুরুলিয়া রাজ্য সড়কে জিতুজুড়ির ভেড়াজোড়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি মানবাজার থেকে পুরুলিয়ার দিকে যাচ্ছিল। এই দুর্ঘটনায় কোন হতাহত হয়নি। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায় মানবাজার থানার পুলিশ।











Post Comment