দেবীলাল মাহাতো, বাঘমুন্ডি :
ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন রাজ্য সম্পাদক, জননেতা অশোক ঘোষের প্রয়াণ দিবসে চক্ষু পরীক্ষা ও রক্তদান শিবিরের আয়োজন করল ফরওয়ার্ড ব্লক। মঙ্গলবার সারা ভারত যুব লীগ পুরুলিয়া জেলা কমিটির উদ্যোগে এই শিবিরের আয়োজন হয় সুইসা নেতাজি সুভাষ আশ্রমে। এই কর্মসূচির মধ্য দিয়ে ভোটের আগে
জনসংযোগ সেরে নেয় ফরওয়ার্ড ব্লক।
প্রথমে অশোক ঘোষের আবক্ষ মূর্তি ও সমাধিস্থলেতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা নেতৃত্ব ও কর্মীবৃন্দ। তারপর অশোক ঘোষের জীবন ও সংগ্রাম নিয়ে আলোচনা করেন আলোচকরা। উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অসীম সিনহা , জেলা সম্পাদক মিহির মাঝি, দেবরঞ্জন মাহাত, ধীরেন্দ্রনাথ মাহাত, স্বপন মাহাথা প্রমুখ। রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অসীম সিনহা জানান, “মঙ্গলবার ছিল জননেতা অশোক ঘোষের দশম প্রয়াণ বার্ষিকী। সেই উপলক্ষে আয়োজন করা হয়েছিল চক্ষু ও রক্তদান শিবিরের।”











Post Comment