নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:
জঙ্গলের আগুন নেভাতে গিয়ে আগুনে পুড়ে মৃত্যু বৃদ্ধের। মৃতের নাম লম্বোদর রুবিদাস (৭৫)। বরাবাজার থানার সরিষাবহাল গ্রামে তার বাড়ি । পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার সকালে স্থানীয় জঙ্গলে গরু চরাতে গিয়েছিলেন তিনি। জঙ্গলে লেগেছিল আগুন। সেই আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হন বৃদ্ধ। তাকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।











Post Comment