insta logo
Loading ...
×

বান্দোয়ানে সোনালী শিয়ালকে উদ্ধার করল বন দফতর

বান্দোয়ানে সোনালী শিয়ালকে উদ্ধার করল বন দফতর

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :

লোকালয়ে চলে আসা একটি একটি অসুস্থ সোনালী শিয়ালকে উদ্ধার করল বন দফতর। শনিবার সকালে পুরুলিয়ার কংসাবতী দক্ষিণ বনবিভাগের যমুনা রেঞ্জের কুইলাপাল এলাকার ঘটনা।
এদিন স্থানীয় বাসিন্দারা গ্রামের একটি পুকুর পাড়ে শিয়ালটি অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারপরেই খবর দেওয়া হয় বনদপ্তরে। ঘটনার খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই শিয়ালটিকে উদ্ধার করে কুইলাপাল বিট কার্যালয়ে নিয়ে যান। সেখানেই তার চিকিৎসা চলছে বলে জানান বনদপ্তরের এক আধিকারিক।

Post Comment