নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
সকাল সকাল দোকান খুলে পুজো দিয়ে দিনের ব্যবসা শুরু করতে যাচ্ছিলেন কর্মচারী। কিন্তু প্রার্থনার মাঝেই মদের বোতলের সারির আড়াল থেকে ভেসে এল অচেনা শব্দ। কৌতূহলবশত তাকাতেই চোখে পড়ল চার পেয়ে এক অচেনা প্রাণী। দেখতে বিড়ালের মতো, কিন্তু লেজ অনেক লম্বা। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে মদের দোকানে।
শনিবার সকালে পুরুলিয়ার বান্দোয়ান ব্লক সদরের
বম্বে চকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকার সরকারি অনুমোদিত দেশি ও বিদেশি মদের দোকানটির ভেতর থেকেই উদ্ধার হয় একটি গন্ধগোকুল । খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বনদফতরের বান্দোয়ান রেঞ্জের কর্মীরা। নিরাপদে উদ্ধার করে বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয় ওই বন্যপ্রাণটিকে।
দোকানের কর্মচারীরা জানান, সকালে শাটার তোলার পরেই দোকানের ভেতর অদ্ভুত নড়াচড়া লক্ষ্য করেন তারা। মুহূর্তেই তারা বিষয়টি বনদফতরকে জানিয়ে দেন। বনকর্মীরা এসে সাবধানে প্রাণীটিকে উদ্ধার করেন।




Post Comment