insta logo
Loading ...
×

অনুমতি ছাড়া গাছ কাটা, কাশিপুরে বন দফতরের অভিযানে ১১৫ সিএফটি কাঠ উদ্ধার

অনুমতি ছাড়া গাছ কাটা, কাশিপুরে বন দফতরের অভিযানে ১১৫ সিএফটি কাঠ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:

পরিবেশ রক্ষা এবং বনসম্পদের উপর বেআইনি হস্তক্ষেপ রুখতে কড়া নজরদারি শুরু করেছে বন দফতর। সেই নজরদারিরই অংশ হিসেবে সোমবার বিকেলে কাশিপুর রেঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাছের গুঁড়ি উদ্ধার করা হয়েছে। বন দফতরের দাবি, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই গাছ কেটে সেগুলি মজুত করে রাখা হয়েছিল।
বন দফতর সূত্রে জানা যায়, অভিযানে মোট প্রায় ১১৫ সিএফটি বিভিন্ন প্রজাতির গাছের গুঁড়ি উদ্ধার হয়েছে। ঘটনায় বন আইনের সম্ভাব্য লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সোমবার বিকেলে কাশিপুর রেঞ্জের উদ্যোগে সোনাথলি বিট এলাকার লাড়া ও হদলদা গ্রামে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন বিভিন্ন জায়গায় কেটে রাখা কাঠের সন্ধান পায় বন দফতরের কর্মীরা। পরে সেগুলি বাজেয়াপ্ত করা হয়।

বন দফতরের দাবি, রায়ত জমিতে থাকা গাছগুলি দফতরের অনুমতি ছাড়াই কেটে রাখা হয়েছিল। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে ।

Post Comment