insta logo
Loading ...
×

বোরোতে বধূ খুনের ঘটনায় ফরেনসিক তদন্ত, নমুনা সংগ্রহ করলেন বিশেষজ্ঞরা

বোরোতে বধূ খুনের ঘটনায় ফরেনসিক তদন্ত, নমুনা সংগ্রহ করলেন বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিনিধি, বোরো:

পণের দাবিতে বধূ খুনের অভিযোগ উঠেছিল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বোরো থানার নূন্যাচাতর গ্রামের সেই ঘটনায় তদন্তে এলো ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞরা। মঙ্গলবার দুর্গাপুর আঞ্চলিক ফরেনসিক বিভাগের ৪ সদস্যের একটি দল বোরো থানার পুলিশকে সাথে নিয়ে ধবনী গ্রামের ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়।

বৃহস্পতিবার বোরো থানার নূন্যাচাতর গ্রামের বধূ গায়ত্রী শবরের মৃতদেহ ধবনী গ্রামের অদূরে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় মৃতার ভাইয়ের অভিযোগের ভিত্তিতে একটি খুনের মামলা রুজু করে অভিযুক্ত স্বামী ডাবলু শবরকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানতে পারে গায়ত্রীর সঙ্গে প্রেম করে ডাবলু শবর বিয়ে করে। তবে গায়ত্রী হচ্ছেন ডাবলুর চতুর্থ বারের স্ত্রী। এই নিয়ে তাদের সংসারে ঝামেলা হতো। তার পরেই বুধবার স্ত্রীকে গাছের ডাল দিয়ে আঘাত করে গলা টিপে খুন করা হয়।

Post Comment