insta logo
Loading ...
×

বিডিওদের পর পুরুলিয়ার একগুচ্ছ থানার ওসি আইসিকে সরাল কমিশন

বিডিওদের পর পুরুলিয়ার একগুচ্ছ থানার ওসি আইসিকে সরাল কমিশন

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

বিডিওদের পর পুরুলিয়ার একগুচ্ছ থানার ওসি আইসিকে সরাল কমিশন।

পুরুলিয়া মফস্বল থানার আইসি ফারুখ রহমানকে সরিয়ে তার জায়গায় রাজ্যের সিআইডি বিভাগে থাকা বিভাস রায়কে আইসির দায়িত্ব দেওয়া হয়েছে।

কোটশিলা থানার আইসি আব্দুর রব খানকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় হুগলি গ্রামীণ সাইবার ক্রাইম থানার আইসি সলিল কুমার মণ্ডলকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বান্দোয়ান থানার ওসি মন্তাজ শেখকে সরিয়ে তার জায়গায় বলরামপুর থানা থেকে আসছেন সাব ইনস্পেক্টর মৃন্ময় ভক্ত।

মানবাজার থানায় ওসি হিসেবে দায়িত্বে থাকা কাজী কওসর নাফিসকে সরিয়ে দেওয়া হয়েছে। ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জেলা পুলিশের ডিইবিতে থাকা তারাপদ মণ্ডলকে।

এছাড়াও শিলিগুড়ি জিআরপির ওসি ডিসিআরবি অত্রয়ী গাঙ্গুলিকে পুরুলিয়ায় পাঠানো হয়েছে।

পুরুলিয়া জেলা পুলিশের সিনিয়র অ্যাডজুটেন্ট দেবাশীষ সরকারকে পূর্ব মেদিনীপুর জেলার কন্টাই থানার দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার সন্ধ্যায় একটি বদলির তালিকা প্রকাশ হয়। সেখানে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর মিলিয়ে মোট ১৮৬ জনকে বদলি করা হয়েছে।

Post Comment