সুজয় দত্ত , আদ্রা :
সারা দেশের মধ্যে প্রথম ইন্ডিয়াম গ্রিন বিল্ডিং কাউন্সিল প্রদত্ত গ্রিন রেটিং প্রাপ্ত প্লাটিনাম রানিং রুমের উদ্বোধন হলো আদ্রায়। উদ্বোধন করলেন দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার সুমিত নারুলা। উপস্থিত ছিলেন সিনিয়র ডিভিশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার (অপারেশনস) অনিল কুমার গুপ্ত সহ বিভাগের অন্যান্য শাখা কর্মকর্তারা।
রানিং রুমে বিশ্রাম নেন ট্রেনের চালক, গার্ড সহ ক্রুরা। আদ্রা স্টেশনে অবস্থিত এই রানিং রুমটি ভারতীয় রেলওয়ের প্রথম আইজিবিসি গ্রিন রেটিং (প্ল্যাটিনাম) সার্টিফায়েড রানিং রুম।

কী এই গ্রিন রেটিং প্ল্যাটিনাম সার্টিফিকেট? গ্রিন রেটিং প্ল্যাটিনাম সার্টিফিকেট হলো পরিবেশবান্ধব ভবনগুলোর জন্য সর্বোচ্চ স্তরের স্বীকৃতি। এই শংসাপত্র সেই সব ভবনকে দেওয়া হয় যেগুলো শক্তি সঞ্চয়, জল সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং ভেতরের পরিবেশের গুণমানের ক্ষেত্রে সর্বোচ্চ মান বজায় রাখে।
আদ্রা ডিভিশনের কাছে এ এক বিরাট প্রাপ্তি বলছে রেল। আদ্রা বিভাগে রেলওয়ের পরিবেশবান্ধব পরিকাঠামোকে এই স্বীকৃতি আরও শক্তিশালী করবে। এই উদ্যোগ শক্তি সঞ্চয়, জল সংরক্ষণ এবং পরিচ্ছন্নতার ক্ষেত্রে রেলওয়ের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করবে।








Post Comment