insta logo
Loading ...
×

বান্দোয়ানে ছেলের মারে আহত বাবা

বান্দোয়ানে ছেলের মারে আহত বাবা

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:

দুই ছেলের ঝামেলা থামাতে গিয়ে আক্রান্ত হলেন বাবা। শনিবার সন্ধ্যায় বান্দোয়ান থানার বেকো গ্রামের ঘটনা।

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় দুই ভাইয়ের মধ্যে ঝামেলা বাঁধে। ঝগড়া থামাতে যান তার বাবা। অভিযোগ,সেই সময় বাবাকে মারধরের পাশাপশি গলা টিপে শ্বাসরোধ করার চেষ্টা করে ছোট ছেলে। যদিও বড় ছেলের প্রচেষ্টায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরেই জখম যাদব গঁরাই বান্দোয়ান থানায় ছোট ছেলে কৃষ্ণপদ গঁরাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে বান্দোয়ান থানার পুলিশ।

Post Comment