insta logo
Loading ...
×

ধারালো অস্ত্রে পিতা পুত্র জখম, ধৃত প্রতিবেশী

ধারালো অস্ত্রে পিতা পুত্র জখম, ধৃত প্রতিবেশী

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :

রাতের অন্ধকারে গৃহস্থের বাড়ির ছাদে থাকা জলের ট্যাঙ্ক ও পাইপ ভাঙচুর। প্রতিবেশী এক যুবকে এই কুকর্ম দেখে ফেলায় ১৫ বছরের এক কিশোর ও তার বাবার ওপর ধারালো অস্ত্র নিয়ে চালানো হলো হামলা। এমন অভিযোগে বৃহস্পতিবার রাতে এক ব্যক্তিকে গ্রেফতার করল বলরামপুর থানার পুলিশ। ধৃতের নাম রাহুল মোদক। পুলিশ জানিয়েছে ধৃতের নাম রাহুল মোদক। বলরামপুরের সরায় পাড়ায় তার বাড়ি ।
পুলিশ সূত্রে জানা গেছে বরাবাজার থানার রামকানালী গ্রামের বাসিন্দা তরুণ কান্তি সিংহ মহাপাত্র বর্তমানে বলরামপুরের সরায় পাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। এদিন রাতে তার বাড়ির ছাদে দৌড় ঝাঁপের শব্দ শুনে ছাদে গিয়ে তিনি দেখেন জলের ট্যাঙ্ক ও পাইপ লাইন ভাঙা। তাকে দেখে ছাদ থেকে নিচে নেমে তরুণ বাবুর ছেলে বছর ১৫ র দীপ্তিমান সিংহ মহাপাত্রের উপর অভিযুক্ত ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। ছেলেকে বাঁচাতে গেলে তার উপরও হামলা চালিয়ে পালিয়ে যায় সে বলে অভিযোগ। জখম পিতা – পুত্র বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করান। তরুণ বাবু জানিয়েছেন অভিযুক্ত ব্যক্তির সাথে তাদের কোনো শত্রুতা নেই। তবে যেভাবে ধারালো অস্ত্র নিয়ে রাতের অন্ধকারে বাড়ির ছাদে উঠেছিল তাতে আশঙ্কা করা হচ্ছে তাদের প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে ছিল অভিযুক্ত ব্যক্তির। শুক্রবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন বিচারক।

Post Comment