insta logo
Loading ...
×

মানবাজার রাধামাধব বিদ্যায়তনে ৫ শিক্ষকের বিদায় সংবর্ধনা

মানবাজার রাধামাধব বিদ্যায়তনে ৫ শিক্ষকের বিদায় সংবর্ধনা

অমরেশ দত্ত, মানবাজার:

একসাথে ৫ জন! মানবাজার রাধামাধব বিদ্যায়তন সাক্ষী থাকলো এক ঐতিহাসিক মুহূর্তের। দীর্ঘ কর্মজীবনের শেষে অবসর গ্রহণ করলেন একসাথে ৫ জন শিক্ষক। অবসরপ্রাপ্ত শিক্ষকদের তালিকায় রয়েছেন প্রবীর ভট্টাচার্য, পশুপতি মন্ডল, জামিরউদ্দিন আনসারি, জগবন্ধু গরাই এবং বিবেকানন্দ মুখোপাধ্যায়। রবিবার বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা উপলক্ষে আয়োজিত হয় এক হৃদয়স্পর্শী অনুষ্ঠান। এদিন উপস্থিত শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরা তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপকুমার চন্দ্র জানান, “এই ৫ জন শিক্ষক বিদ্যালয়ের উন্নয়নে ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে বিশেষ ভূমিকা পালন করেছেন। তাদের অবদান আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।” স্কুলের ছাত্র-ছাত্রীরা বলেন, “স্যাররা শুধু শিক্ষক ছিলেন না, আমাদের জীবনের পথপ্রদর্শক ছিলেন। বিদায়ী শিক্ষকরা আবেগঘন পরিবেশে বিদ্যালয়ের প্রতি তাদের ভালোবাসার কথা তুলে ধরেন। এই বিদায় শুধু বিদ্যালয়ের নয় গোটা মানবাজারের জন্য একটি স্মরণীয় মুহূর্ত।” এই অনুষ্ঠানকে ঘিরে হয় পংক্তি ভোজনও।

Post Comment