নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
কট্টর কংগ্রেসী বলে চিহ্নিত তাঁর পরিবার। বেগুনকোদরের সেই অবসরপ্রাপ্ত শিক্ষক আশিস কর্মকার যোগ দিয়েছিলেন বিজেপিতে।
মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে বিজেপি ছেড়ে ফিরলেন কংগ্রেস দলে।
ঝালদা ১ নম্বর ব্লকের দেবেন্দ্র ভবনে তাঁর হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো।
এই দ্রুত দলবদলের পেছনে কী কারণ? আশিস কর্মকার নিজেই জানিয়েছেন, “তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়াটাই তাঁর ভুল ছিল। বিজেপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি সবদিক না ভেবেই যোগ দেন। কিন্তু সেখানে গিয়ে তিনি বুঝতে পারেন, সেই পরিবেশ তাঁর সঙ্গে মানানসই নয়। পাশাপাশি পরিবারের আপত্তিও ছিল প্রবল। পরিবার দীর্ঘদিন কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকায় তাঁদের চাপ ও অসন্তোষও তাঁর সিদ্ধান্ত বদলের একটি বড় কারণ হয়ে দাঁড়ায়।”
এদিকে একই সময়ে জয়পুর বিধানসভা এলাকায় বিভিন্ন দল থেকে কিছু কর্মী ঝাড়খন্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারি মোর্চায় যোগ দিচ্ছেন। সেই দলে সক্রিয়ভাবে যোগদান করাচ্ছেন ওই এলাকার জেএলকেএম প্রার্থী দিব্যজ্যোতি সিং দেও।









Post Comment