insta logo
Loading ...
×

সিরকাবাদে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ঘিরে আগ্রহ তুঙ্গে

সিরকাবাদে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ঘিরে আগ্রহ তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

স্বর্গীয় রঞ্জিত মাঝি মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টে (সিরকাবাদ প্রিমিয়ার লিগ, সিজিন -2) চ্যাম্পিয়ন হল সিরকাবাদ রূপা একাদশ। বৃহস্পতিবার ফাইনাল খেলায় তারা সটরা সুপার কিংসকে ২৪ রানে হারিয়ে টুর্নামেন্টের সেরার শিরোপা ছিনিয়ে নেয়। এদিন বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ফাইনাল খেলার সূচনা হয়। প্রথমে ব্যাট করতে নেমে সিরকাবাদ রূপা একাদশ নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১২৭ রান । পরে ব্যাট করতে নেমে সটরা সুপার কিংস নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১০৩ রান। খেলার উদ্যোক্তা তথা আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি বলেন, “প্রতিযোগিতায় বিজয়ী,রার্নাস ও সেমিফাইনালে পরাজিত দুটি দলকে ট্রফি ও আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়েছে। ” এদিন খেলার মাঠে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত, আইএনটিটিইউসির জেলা সভাপতি উজ্জ্বল কুমার, আড়শা ব্লকের জয়েন্ট বিডিও রাকেশ মেটা , সিরকাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্তোষ রাজোয়াড় , প্রতিযোগিতার মুখ্য উপদেষ্টা সলিল কুমার মাঝি , স্বর্গীয় রঞ্জিত মাঝির স্ত্রী হিরনময়ী মাঝি প্রমুখ। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন সিরকাবাদ রূপা একাদশের সৌরভ মন্ডল। এদিন খেলা দেখতে প্রচুর দর্শক হাজির হয়েছিলেন মাঠে।

Post Comment