insta logo
Loading ...
×

বিশেষভাবে সক্ষমদের পরিবারের সদস্যরা শুনানিতে গেলেই তা গ্রাহ্য করবে কমিশন, নির্দেশের প্রচার না থাকায় ব্লকে ব্লকে অমানবিক ছবি

বিশেষভাবে সক্ষমদের পরিবারের সদস্যরা শুনানিতে গেলেই তা গ্রাহ্য করবে কমিশন, নির্দেশের প্রচার না থাকায় ব্লকে ব্লকে অমানবিক ছবি

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:

ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় মানবিকতার অভাবের অভিযোগ উঠে এল পুরুলিয়ার পাড়া বিধানসভা এলাকা থেকে। ২০০২ সালের ভোটার তালিকায় বাবা-মায়ের নাম না থাকা ভোটারদের শুনানির জন্য ডাকা হয়েছে। কিন্তু সেই শুনানিতে হাজির হতে বাধ্য করা হচ্ছে গুরুতর অসুস্থ, অতি বয়স্ক এমনকি শারীরিকভাবে প্রতিবন্ধী ভোটারদেরও।
শুক্রবার দুপুরে এমনই এক উদ্বেগজনক ছবি ধরা পড়ে রঘুনাথপুর-২ নম্বর ব্লকের চেলিয়ামার বিডিও অফিসের এসএইচজি মিটিং হলে আয়োজিত এসআইআর ক্যাম্পে। হুইল চেয়ার, লাঠি কিংবা অন্যের ভরসায় কোনোমতে ক্যাম্পে এবং হামাগুড়ি দিয়ে পৌঁছাতে দেখা যায় একাধিক প্রবীণ ও অসুস্থ ভোটারকে।
স্থানীয়দের অভিযোগ,
নিজেরাই চলাফেরা করতে অক্ষম, তাঁদের বাড়িতে গিয়ে যাচাই বা বিকল্প ব্যবস্থার কথা ভাবা হয়নি। বরং শুনানিতে হাজির না হলে ভোটার তালিকা থেকে নাম কাটার ভয় দেখিয়ে কার্যত চাপ সৃষ্টি করা হয়েছে। প্রশ্ন উঠছে, গণতন্ত্রের মূল ভিত্তি ভোটাধিকার রক্ষার প্রক্রিয়ায় কি মানবিক দিকটি উপেক্ষিত হচ্ছে? প্রশাসনের কাছে সাধারণ মানুষের দাবি—এমন সংবেদনশীল ক্ষেত্রে অসুস্থ ও প্রতিবন্ধী ভোটারদের জন্য আলাদা, সহানুভূতিশীল ব্যবস্থা নেওয়া হোক। নির্বাচন কমিশনের নির্দেশ রয়েছে বিশেষভাবে সক্ষমদের জন্য তার পরিবারের সদস্যরা গিয়ে
শুনানিতে হাজিরা দিতে পারেন। তা গ্রাহ্য করবে কমিশন। কিন্তু এই বিধি পুরুলিয়ার সব জায়গায় কার্যকর হচ্ছে না।

Post Comment