insta logo
Loading ...
×

ভরা শীতেও মিলছে না পানীয় জল,পুরুলিয়া শহরে অবরোধ মহিলাদের

ভরা শীতেও মিলছে না পানীয় জল,পুরুলিয়া শহরে অবরোধ মহিলাদের

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া :

জলের সমস্যা পুরুলিয়ার নিত্যদিনের সঙ্গী। ‌এমনকি শীতের দিনেও এই সমস্যা পিছু ছাড়ছেনা শহরবাসীর। ‌ ভরা শীতেও মিলছে না পানীয় জল। ‌ চরম দুর্ভোগের মধ্যে পুরুলিয়া শহরের ৯ নম্বর ওয়ার্ডের ইদগা মহল্লার বাসিন্দারা। পুরসভাকে জানিও সমস্যার কোন সমাধান হয়নি। ‌ তাই বাধ্য হয়ে সোমবার পথ অবরোধে সামিল হন স্থানীয় মহিলারা। জলের পাত্র নিয়ে তারা বিক্ষোভ দেখান। এদিনের এই বিক্ষোভের ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পুলিশের হস্তক্ষেপে
পরিস্থিতি স্বাভাবিক হয়।

পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, ইদগা মহল্লায় একেবারেই পানীয় জল মেলে না এই অভিযোগ ঠিক নয়। মাঝেমধ্যে পানীয় জলের সমস্যা হয় ওই এলাকায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, তাদের এলাকায় নিয়মিত পানীয় জল আসে না। জল আসার নির্দিষ্ট কোন সময় নেই। একদিন জল এলে তারপর আবার কবে জল আসবে তার ঠিক থাকে না। অনেক দূর থেকে জল বয়ে আনতে হয় তাদের। জল ছাড়াই কার্যত দিন কাটে তাদের। কয়েক মাস ধরে চলছে এই সমস্যা। পুরসভায় মৌখিকভাবে জানানো হয়েছে। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। তাই বাধ্য হয়ে এদিন তারা পথে নামেন।

Post Comment