insta logo
Loading ...
×

আড়শায় কম্বল বিতরণে পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা

আড়শায় কম্বল বিতরণে পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

অযোধ্যা পাহাড়ের পাদদেশে প্রান্তিক গ্রামের মানুষদের হাতে কম্বল বিতরণ করলেন পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা। বুধবার আড়শা ব্লকের হারাদা ও তিলাইট্যাঁড় গ্রামে কর্মসূচিটি গ্রহণ করেন চিকিৎসকরা। এদিন তাদের পক্ষ থেকে ৪০০ জনকে কম্বল ও ২৫০জন শিশুদের হাতে পোশাক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এম এস ভিপি সুকোমল বিষয়ী, নার্সিং সুপার সন্ধ্যা ভদ্র, চিকিৎসক নয়ন মুখার্জি , আড়শা মেডিক্যালের কর্ণধার নারায়ণ চন্দ্র মাহাত সহ অন্যান্য নার্স ও চিকিৎসকরা।

Post Comment