insta logo
Loading ...
×

ডিজে নিয়ে ধুন্ধুমার! বেধড়ক মার বিশেষভাবে সক্ষম যুবককে

ডিজে নিয়ে ধুন্ধুমার! বেধড়ক মার বিশেষভাবে সক্ষম যুবককে

নিজস্ব প্রতিনিধি,আদ্রা:

বাজানো হচ্ছিল ডিজে। আর তারই প্রতিবাদ করায় আদ্রার পাঁচুডাঙ্গার আমতলা এলাকায় এক বিশেষ চাহিদাসম্পন্ন যুবকের উপর হামলার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশীদের মারধরের অভিযোগে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। বর্তমানে আহত যুবক রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবারের দাবি, দোলের দিন সন্ধ্যায় পাড়ায় উচ্চস্বরে ডিজে বাজিয়ে নাচানাচি চলছিল। সেই সময় এলাকায় অশোভন আচরণ এবং বিকট শব্দ নিয়ে আপত্তি জানান দয়াময় ঠাকুর নামে ওই যুবক। অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করেই দুই প্রতিবেশী যুবক তার উপর চড়াও হয়। তাকে মারধর করে নর্দমায় ফেলে দেওয়া হয় বলেও পরিবারের তরফে অভিযোগ তোলা হয়েছে।
আহত যুবকের দাদা শুকদেব ঠাকুর জানান, ঘটনার কথা জানতে পেরে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভাইকে উদ্ধার করেন। প্রথমে তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে বৃহস্পতিবার তার পায়ে অসহ্য যন্ত্রণা শুরু হলে তাকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের চিকিৎসকেরা পরিবারের সদস্যদের জানান, দয়াময় ঠাকুরের হাঁটুর চাকি ভেঙে গেছে এবং তার চিকিৎসা চলছে। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

Previous post

বিজেপির ঝান্ডা বাঁধাকে কেন্দ্র করে রণক্ষেত্র বলরামপুর, ভাঙচুর বিজেপি বিধায়কের গাড়ি

Next post

ডিএ দয়ার দান নয়, অর্জিত অধিকার! বকেয়া মহার্ঘ ভাতা সহ ৮ দফা দাবিতে পুরুলিয়ায় বিক্ষোভে উত্তাল এবিটিএ

Post Comment