সঞ্জয় চৌধুরী, বরাবাজার :
৫ই জানুয়ারি ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সেই উপলক্ষে বরাবাজার শ্রমিক সংগঠনের ব্যবস্থাপনায় ও ইয়ং বয়েজ ক্লাবের সহযোগিতায় ১৬ দলের অংশগ্রহণে বরাবাজার এটিম গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী দিদি কাপ ২০২৫ ক্রিকেট প্রতিযোগিতা। গতকাল খেলা শুরু হওয়ার আগে বরাভূম রাজবাটির বর্তমান রাজ পরিবারের প্রধান প্রতীপ কুমার সিংহ দেব ও বরাবাজার আইএনটিটিইউসির সভাপতি চন্দন সিংহ মল্ল কেক কেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করেন। পুরুলিয়া জেলার ঐতিহ্য ছৌ নাচ দিয়ে মাঠ পরিক্রমা করা হয়। আজ সোমবার দিদি কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন হয় আর এ এস এস টিম। আইএনটিটিইউসি-র পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হয় নগদ ২১ হাজার টাকা ও একটি ট্রফি। দ্বিতীয় স্থানের জন্য ছিল নগদ ১১ হাজার টাকা পুরস্কার। তৃতীয় এবং চতুর্থ স্থান দখলকারী দলগুলোর জন্য ছিল নগদ চার হাজার টাকা করে পুরস্কার।











Post Comment