insta logo
Loading ...
×

দিদি কাপে মাতলো বরাবাজার

দিদি কাপে মাতলো বরাবাজার

সঞ্জয় চৌধুরী, বরাবাজার :

রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে দিদি কাপে মেতেছিল বরাবাজার। বরাবাজার অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় ও সংযোগ সংঘ ক্লাবের সহযোগিতায় পুরুলিয়ার বরাবাজারের ইন্দট্যাঁড় ময়দানে এদিন সকাল ৯ টা থেকে একদিনের শর্ট সিক্স ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আটটি টিম অংশ নিয়েছিল প্রতিযোগিতায়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় , জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো, তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী সুমিতা সিংহ মল্ল, অঞ্চল সভাপতি মিহির সিংহ দেব, গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত সমিতির সদস্যা মীরা সিংহ, শ্যামলী নামাতা সহ সংযোগ সংঘের সদস্যরা ।
বরাবাজার অঞ্চলের তৃণমূল সহ-সভাপতি আবুল খান বলেন, দিদির জন্মদিন উপলক্ষে কেক কেটে দিনটি উদযাপন করা হয়েছিল। আয়োজিত হয়েছিল শর্ট সিক্স ক্রিকেট প্রতিযোগিতা। তিনি সমস্ত যুব সমাজকে বার্তা দেন, দিন দিন যেভাবে মোবাইল ফোনে ছোট ছোট বাচ্চা থেকে যুবকরা আসক্ত হয়ে পড়ছে, সেই আসক্তি থেকে বেরিয়ে এসে খেলাধুলাতে অংশ নিলে মন এবং শরীর দুটোই ভালো থাকবে।ক্রিকেট প্রতিযোগিতায় যতগুলো ছয় মারা হয়েছে প্রত্যেকটি ছয় পিছু একটি করে চারা গাছ রোপণ করা হবে বরাবাজারের বিভিন্ন জায়গাতে।
চ্যাম্পিয়ন হয় বরাবাজার জিপি কন্ডাক্টর অ্যাসোসিয়েশন। তাদের হাতে তুলে দেওয়া হয় নগদ দশ হাজার টাকা পুরস্কার ও ট্রফি।

Post Comment