insta logo
Loading ...
×

জেলা সভাপতিকে ইস্তফাপত্র পাঠালেন কেপি পুত্র দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও

জেলা সভাপতিকে ইস্তফাপত্র পাঠালেন কেপি পুত্র দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও

দেবীলাল মাহাতো , পুরুলিয়া:

অবশেষে জল্পনার অবসান। স্যোশাল মিডিয়ায় বিস্ফোরক বার্তা দেওয়ার পর এবার ইস্তফা পত্র দিলেন প্রয়াত কেপি সিং দেও-র পুত্র দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও। ১৯ মার্চ তারিখে পাঠানো চিঠিতে তিনি জেলা সভাপতি রাজীবলোচন সরেনকে লিখেছেন – ৩১ শে ডিসেম্বর ২০২৫ তারিখ তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে প্রকাশিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করছি। এছাড়া সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ সহ যেকোনো পদ থেকে পদত্যাগ করছি। ভোটের আগে এই পদত্যাগপত্র প্রকাশ পাওয়ায় অস্বস্তিতে তৃণমূল।

বৃহস্পতিবার স্যোশাল মিডিয়ায় নতুনভাবে পোস্ট করে লিখেছিলেন, ” পুরুলিয়া বিধানসভায় আড়াই লক্ষ এর উপরে ভোটার, এত বিপুল সংখ্যক শিক্ষক, ডাক্তার সহ বিভিন্ন বিশিষ্ট সমাজসেবী ছাড়াও অনেকের বসবাস , তবুও কি পুরুলিয়া বিধানসভায় একজন যোগ প্রার্থী খুঁজে পেল না তৃণমূল। এটা সমগ্র পুরুলিয়া বিধানসভার কর্মী ও সাধারণ মানুষদের অপমান। ” এই পোষ্টের পরেই বোঝা গিয়েছিল তিনি দল থেকে পদত্যাগ করতে পারেন। তারপরেই জেলা সভাপতিকে পদত্যাগ পত্র পাঠান তিনি।
বিধানসভা নির্বাচনে পুরুলিয়া আসনে তৃণমূলের প্রার্থী হিসেবে বর্ষীয়ান নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা হতেই সমাজ মাধ্যমে একের পর এক বিস্ফোরক বার্তা দিয়েছিলেন তিনি।
তাহলে কি এবার সত্যি সত্যিই তিনি পুরুলিয়া আসনে নির্দল প্রার্থী হিসেবে লড়বেন দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও? জেলা রাজনৈতিক মহল তাই মনে করছে।

Post Comment