নিজস্ব প্রতিনিধি, আড়শা:
ধানের সহায়ক মূল্য ৩ হাজার টাকা করা, ধান বিক্রিতে অনলাইন বুকিং-এ সরলীকরণ, ধান বিক্রিতে কোনো রূপ খাদ বাদ দেওয়া, অঞ্চল ভিত্তিক ধান ক্রয় কেন্দ্র খোলা সহ একাধিক দাবিতে আড়শা ব্লক প্রশাসনের কাছে ডেপুটেশন দিল ফরওয়ার্ড ব্লকের শাখা সংগঠন সারা ভারত অগ্রগামী কিষান সভার আড়শা ব্লক লোক্যাল কমিটির সদস্যরা। শুক্রবার একটি প্রতিনিধি দল আড়শা ব্লক প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেন। উপস্থিত ছিলেন সারা ভারত অগ্রগামী কিষান সভার জেলা সম্পাদক শেখ বেলাল আনসারি, যুব লীগের আড়শা ব্লক সম্পাদক রমেশ চন্দ্র মাঝি, জেলা সদস্য আইয়ুব আনসারি , অনিল মাহাতো , ললিত মাহাতো, মধুসূদন সিংহ প্রমুখ।











Post Comment