নিজস্ব প্রতিনিধি,জয়পুর ও বলরামপুর:
ভোটের বাজারে দলবদল চলছেই। প্রতিনিয়ত বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ। জয়পুর বিধানসভা এলাকার বেগুনকোদর অঞ্চলে সোমবার ধরা পড়ল তেমনই এক রাজনৈতিক পট পরিবর্তনের ছবি। এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক আশীষ কর্মকার বিজেপিতে যোগদান করেন। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা বিজেপি সভাপতি শংকর মাহাতো ও সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো । দীর্ঘদিন সমাজ ও শিক্ষা ক্ষেত্রে যুক্ত থাকার পর তিনি সক্রিয় রাজনীতিতে পা রাখলেন। বিষয়টি এলাকায় নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।
অন্যদিকে, বলরামপুর বিধানসভা এলাকার রামনগরে একই দিনে এক বৃহৎ দলবদলের ঘটনা ঘটে। প্রায় ৭০টি পরিবার বিজেপি, কংগ্রেস, নির্দল, সিপিএম সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো তাদের হাতে দলীর পতাকা তুলে দেন।









Post Comment