insta logo
Loading ...
×

বাঘমুন্ডিতে যুবকের পচাগলা দেহ

বাঘমুন্ডিতে যুবকের পচাগলা দেহ

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:

এক অজ্ঞাত পরিচয় যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বাঘমুন্ডি এলাকায়। পুলিশ জানায় ,অনুমানিক বছর ৩৫ বছর বয়সি ওই যুবককে একটি গাছে ঝুলতে দেখা যায়।

শুক্রবার সকালে বাঘমুন্ডি রেঞ্জের বন কর্মীরা জঙ্গলে টহল দিতে গিয়ে টুরগা জলপ্রপাতের নিচে জঙ্গলের একটি গাছে দেহটি ঝুলতে দেখেন। খবর দেওয়া হয় বাঘমুন্ডি থানায়। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঘমুন্ডি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃতের পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে।

Post Comment