insta logo
Loading ...
×

দার্জিলিং ৩.২ আর পুরুলিয়া ৫ ডিগ্রি সেলসিয়াস, শীত যুদ্ধে পাহাড়কে পাল্লা দিচ্ছে মালভূমি

দার্জিলিং ৩.২ আর পুরুলিয়া ৫ ডিগ্রি সেলসিয়াস, শীত যুদ্ধে পাহাড়কে পাল্লা দিচ্ছে মালভূমি

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

পৌষের হাড়কাঁপানো ঠান্ডায় কার্যত কাঁপছে পুরুলিয়া। কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, ৫ জানুয়ারি জেলায় বৃষ্টিপাত হয়নি। তবে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৫ ডিগ্রি সেলসিয়াসে। মরশুমের শীতলতম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস। এই দিনে রাজ্যের মধ্যে পুরুলিয়ার চেয়ে কম তাপমাত্রা ছিল শুধু পাহাড়ে। দার্জিলিঙে পারদ নেমেছে ৩.২ ডিগ্রি সেলসিয়াসে।

সকাল থেকে শীতের মিঠে রোদ থাকায় দিনের বেলায় কিছুটা স্বস্তি মিললেও, সেই রোদই উল্টো প্রভাব ফেলেছে রাতের তাপমাত্রায়। মেঘমুক্ত আকাশের জেরে রাতের ঠান্ডা আরও তীব্র হয়েছে বলে মত আবহাওয়াবিদদের। ভোরের দিকে কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় কার্যত জমে যাচ্ছে জনজীবন।

আবহাওয়া দপ্তরের ইঙ্গিত, পৌষ মাস জুড়েই এই শীতের দাপট বজায় থাকবে। আপাতত তাপমাত্রায় বড় কোনও ঊর্ধ্বমুখী পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে পাহাড়-মালভূমির ফারাক কমিয়ে রাজ্যের শীতের মানচিত্রে পুরুলিয়া এখন সেকেন্ড বয়।

Post Comment