insta logo
Loading ...
×

দ্রুতগতির বলি বৃদ্ধ

দ্রুতগতির বলি বৃদ্ধ

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

বাসের দ্রুত গতি কেড়ে নিলো সাইকেল আরোহীর প্রাণ। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম ভূদেব হেমব্রম (৬২)। তার বাড়ি মানবাজার থানার কাড়াধরা গ্রামে। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে মানবাজার – পায়রাচালি সড়কে। আহত বৃদ্ধকে স্থানীয় মানবাজার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। উন্নত চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক ওই প্রৌঢ়কে মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটিকে আটক করেছে মানবাজার থানার পুলিশ।

Post Comment