নিজস্ব প্রতিনিধি,পাড়া :
ফাঁকা বাড়িতে ঢুকে চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল পাড়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম শিবু বেদ। তার বাড়ি পুরুলিয়া মফস্বল থানার গোলকুন্ডা গ্রামে। বুধবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তার ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
গত ২৩ ও ২৪ নভেম্বর পাড়া থানার রামপুর গ্রামের বাসিন্দা তরুণ কুমার আচার্য্যর বাড়িতে চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা লক্ষাধিক টাকা মূল্যের সোনা , রূপোর অলংকার ও জমির নথি নিয়ে পালিয়ে যায়। ২৯ নভেম্বর পাড়া থানায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে পাড়া থানার পুলিশ একটি চুরির মামলা রুজু করে তদন্তে নামে। তদন্তে উঠে আসা বিভিন্ন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার রাতে শিবু বেদকে পুলিশ গ্রেফতার করে। পুলিশের খাতায় শিবু বহুবার চুরি সহ একাধিক অপরাধে অভিযুক্ত। ধৃতকে হেফাজতে নিয়ে ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।











Post Comment