insta logo
Loading ...
×

প্রতিবেশী খুনে ধৃত দম্পতি

প্রতিবেশী খুনে ধৃত দম্পতি

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার :

প্রতিবেশীকে পিটিয়ে খুন। অভিযোগে দম্পতি ধৃত। ঘটনা পুরুলিয়ার বরাবাজার থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম সোনারাম বাস্কে এবং তার স্ত্রী কালি মাঝি। তাদের বাড়ি বরাবাজার থানার তুইমা গ্রামের বাড়াডি টোলায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকালে স্থানীয় মঙ্গল সরেনের (৪০) রক্তমাখা দেহ পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে বরাবাজার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। মৃতের ভাই শুকদেব সরেন প্রতিবেশী দম্পতির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে পুলিশকে জানান বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়ার পর পুকুরে গিয়েছিলেন দাদা। আর বাড়ি ফিরে আসেননি তিনি। সকালে দেখা যায় তার দেহ সোনারাম বাস্কের বাড়িতে পড়ে থাকতে আছে। মৃতের পরিবারের দাবি, পুরোনো শত্রুতার জেরে বৃহস্পতিবার রাতে মঙ্গল সরেনকে পিটিয়ে খুন করে ওই দম্পতি।
পুলিশ শুক্রবার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। সেদিন রাতেই মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাদের ৫ দিনের পুলিশ হেফাজত হয়।

Post Comment