insta logo
Loading ...
×

তরুণীর রহস্যময় মৃ*ত্যুতে অভিযোগ দায়ের থানায়

তরুণীর রহস্যময় মৃ*ত্যুতে অভিযোগ দায়ের থানায়

নিজস্ব প্রতিনিধি,বান্দোয়ান :

পাতা নাচ করতে গিয়ে রহস্যময় মৃত্যু এক তরুণীর । সেই ঘটনায় বুধবার বান্দোয়ান থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করল তরুণীর পরিবার ।

ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার পটমদা থানার ঝুঁজকা গ্রামের বাগালকাটা টোলার বাসিন্দা সীমন টুডু পুলিশকে জানান, পাতা নাচ করার জন্য বান্দোয়ান থানার ঠরকাদহ গ্রামের দুই ব্যক্তির সাথে মা,বোন ও গ্রামের কয়েকজন পূর্ব সিংভূম জেলার গালুডি থানার চাররি গ্রামে গিয়েছিলেন। অনুষ্ঠানের পর রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় ওই তরুণী। পরে ৬ ফেব্রুয়ারি বান্দোয়ানের ঠরকাদহ পাহাড়ে একটি গাছ থেকে ওই তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বান্দোয়ান থানার পুলিশ।

Post Comment