নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের চুক্তিভিত্তিক কমিউনিটি হেলথ অফিসারদের পরীক্ষা অনুষ্ঠিত হল পুরুলিয়ায়। রবিবার জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে পুরুলিয়া জগন্নাথ কিশোর মহাবিদ্যালয় ও দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এই পরীক্ষা হয়।
জানা গিয়েছে পরীক্ষায় ১৭১৭ জন পরীক্ষার্থী বসে ছিল। তারমধ্যে জগন্নাথ কিশোর মহাবিদ্যালয়ে ১১০০ জন ও দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৬১৭ জন পরীক্ষা দেন। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাস বলেন, ” স্বাস্থ্য ভবনের নির্দেশিকা মেনে, দুটি পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠু ভাবে এই পরীক্ষা সম্পন্ন হয়েছে।”









Post Comment